আন্তর্জাতিক ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০২:১৮

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল ধ্বংস হয়ে যাবে: হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক।।

লেবানন ভিত্তিক ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিরও অবসান ঘটবে।

পবিত্র আশুরা ও হযরত ইমাম হোসেইন (আ)’র মর্মান্তিক শাহাদাত বার্ষিকী উপলক্ষে  টেলিভিশনের মাধ্যমে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ কথা বলেন। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো রকমের সামরিক আগ্রাসন হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না।

আরো পড়ুন: ইজরাইলের আরেকটি ড্রোন ভূপাতিত

তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধ-পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি কারণ এমন যুদ্ধে এ অঞ্চলের কয়েকটি দেশ এবং এসব দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সম্ভাব্য যুদ্ধ মূলত পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধকারী শক্তি বিরুদ্ধে যুদ্ধ। সম্ভাব্য এই যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিরও অবসান হবে।