আন্তর্জাতিক ৪ অক্টোবর, ২০২২ ১১:২০

মেয়াদ বাড়ালো ওমরাহ ভিসার

নিজস্ব প্রতিবেদক


সৌদি সরকার ওমরাহ  ভিসার মেয়াদ  ৩ মাস করেছে। দেশটির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিহা জানিয়েছে বিশ্বের সব দেশের মুসলিম নাগরিকদের জন্য  এ নিয়ম প্রযোজ্য।

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ নিয়ম যেকোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য। দেশটির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিহা এ তথ্য জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

সৌদি গেজেট থেকে জানা যায়, দুদিনের সরকারি সফরের  উজবেকিস্তানে গিয়ে হজ ও ওমরাহমন্ত্রী ঘোষণা দেয়।

তৌফিক আল-রাবিহা তাসখন্দে দুদিনের সরকারি সফরের সময় এই ঘোষণা দেন। সেখানে হজ ও ওমরাহমন্ত্রী রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ সৌদি মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়েছে।

সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী দেশটিতে যাওয়া ও আসার সময় কোনো যাত্রী ৬০ হাজার সৌদি রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।

ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই ওমরাহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন বিশ্বের লাখ লাখ মানুষ। তাই তাদের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে অর্থাৎ চলতি বছর সৌদি আরবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করে সৌদি কাস্টমস। এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

আমাদের কগজ// টিএ