আন্তর্জাতিক ১২ অক্টোবর, ২০২২ ০৯:৩৯

টিকা নিয়ে চিন্তায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক:করোনায় মহামারির সংকটে তৃতীয় বিশ্বের দেশসহ পুরো বিশ্বের জন্য স্বস্তি দিয়েছে অক্সফোর্ডের তৈরি টিকা। এবার তাঁরা টিকা তৈরিতে টেনশনে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি নাকে স্প্রে করার করোনা টিকা প্রথম বার মানবেদেহে পরীক্ষায় (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) ব্যর্থ হয়েছে।

করোনা সংক্রমণে প্রতিরোধে দ্রুত টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ‘ন্যাজল ডোজ়’ উৎপাদনের জন্য গবেষণা শুরু করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা। তবে ‘হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে’ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে দেখা গিয়েছে, সাধারণ করোনা টিকার চেয়ে ‘ন্যাজল ডোজ়’ দুর্বল।

পাশাপাশি, পরীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশের মধ্যে মিউকোসাল অ্যান্টিবডি প্রতিক্রিয়া খুঁজে পেয়েছেন গবেষকেরা। যা খুবই কম। 

 ভারত-সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই নাকে স্প্রে করার কোভিড-টিকার ব্যবহার শুরু হয়েছে। চলত বছরের ফেব্রুয়ারিতে, নাকে দেওয়ার করোনা টিকা বাজারে এনেছিল মুম্বাইয়ের ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক। সেই প্রতিষেধক প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল। 
 
ই-বায়োমেডিসিন জার্নালে প্রকাশিত একটি রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নাকে স্প্রে’র মাধ্যমে দেওয়া টিকার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রত্যাশিত সাফল্য মেলেনি।

 

আমাদের কাগজ//টিএ