আন্তর্জাতিক ১৪ অক্টোবর, ২০২২ ০৯:৩৯

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিয়া আল–সুদানি

অনেক দিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে এবার নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ শিয়া আল-সুদানি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন দেশটির নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ।

তাকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হলেও তিনি দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদার আলসদরের সমর্থন পাবেন না বলে মনে করা হচ্ছে।

গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আলসদরের নেতৃত্বাধীন জোট ভালো ফল করেছিল। আলসুদানি ইরাকের পার্লামেন্টে ইরান সমর্থিত শিয়াদের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা।

এখন পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আলসুদানিকে। একই সঙ্গে তাকে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সূত্র: আল জাজিরা

আমাদের কাগজ/ ইদি