আন্তর্জাতিক ১৪ অক্টোবর, ২০২২ ১১:২৯

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫,আহত ২

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরো এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন দুই জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে।

রালেই পুলিশ এক টুইটে জানিয়েছে,জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেছেন,স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলির ঘটনা শুরু হয়। এর প্রায় তিন ঘণ্টা পরে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ একটি বাড়ির ভেতর আটকে ফেলে। বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেয়র জানান, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি। আমাদের আরও কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।

মেয়র আরো জানিয়েছেন, রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে।

ডব্লিউআরএএল টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি জরুরি সেবার গাড়ি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তার ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এটি বেশ কয়েকটি অপরাধস্থলের মধ্যে একটি।

ডব্লিউটিভিডি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি লম্বা বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ কিশোর বলে ধারণা করা হচ্ছে।

আমাদের কাগজ//টিএ