আন্তর্জাতিক ডেস্ক: এবছর আর্ন্তজাতিক বুকার পুরষ্কার জিতেছেন শ্রীলংকার লেখক শেহান করুনাতিলক। ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিদা’র জন্য তিনি এ পুরষ্কার পেয়েছেন।করুণাতিলক পুরস্কার গ্রহণের সময় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার আশা যে খুব দূর ভবিষ্যতে নয়... শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে দুর্নীতি, প্রলোভন এবং ক্রোনিজমের ধারণাগুলো কাজ করেনি এবং কখনই কাজ করবে না।
উপন্যাসটি একজন ফটোগ্রাফারকে নিয়ে যিনি মৃত অবস্থায় জেগে ওঠেন এক সপ্তাহের মধ্যে বন্ধুদের কাছে তার ছবি খুঁজে বের করা এবং যুদ্ধের নৃশংসতা প্রকাশ করার জন্য।
ব্রিটেনের কুইন কনসর্ট ক্যামিলা শ্রীলঙ্কার এই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর উপন্যাসটির ‘পরিধি এবং দক্ষতা, সাহসিকতা, রহস্য এবং মজার’ বলে প্রশংসা করেছেন। এটিকে ‘আফটারলাইফ নোয়ার’ বলে অভিহিত করেছেন তিনি।
৫০ হাজার পাউন্ডের মর্যাদাপূর্ণ এই পুরস্কার, ইংরেজিতে যুক্তরাজ্যে প্রকাশিত একটি কথাসাহিত্যের জন্য এককভাবে দেওয়া হয়। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখককের প্রত্যেককে দেওয়া হবে আড়াই হাজার পাউন্ড করে।
লেখক শেহান করুনাতিলক বলেন যে তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সমাপ্তির পরে ‘একটি ভূতের গল্প লেখেন যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। সেই যুদ্ধে কতজন বেসামরিক লোক মারা গিয়েছিল এবং কারা দায়ী ছিল তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল’।
আমাদের কাগজ//টিএ


















