আন্তর্জাতিক ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১০

মা-বাবাসহ পরিবারের সবাইকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালালো কিশোরী

ডেস্ক রিপোর্ট ।।

এক কিশোরী মা-বাবা ও ভাইবোনসহ পরিবারের সাতজনকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ এলাকায় এ ভয়াবহ ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিষয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল মেয়েটি। যে ছেলের সঙ্গে সে পালায়, সেই ছেলেটি তাকেই ধর্ষণ করার অভিযোগে জেল খেটেছে। বর্তমানে ছেলেটি জামিনে মুক্ত।

পুলিশ জানিয়েছে, এই সম্পর্ক মেনে নিতে চায়নি মেয়েটির পরিবার।

মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার উদয় শঙ্কর সিং। তিনি বিষ খাইয়ে পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির পরিবারের দুই সদস্যকে হাসপাতাল থেকে ছাড়া হলেও এক নারী ও এক শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মেয়েটির বাবা। তার অভিযোগ ছিল, মেয়েকে ধর্ষণ করেছে ওই যুবক।

বর্তমানে জামিনে মুক্তি পেয়ে ছেলেটি। এছাড়াও ছেলেটি মেয়েটির পরিবারকে হুমকিও দিয়েছিল।