আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে এক শতাংশের বেশি কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৪ অক্টোবর) সকালের দিকে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারিলপ্রতি ১ দশমিক শূন্য ৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়ায়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে হয়,বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। করোনা মহামারির কঠোর নীতির কারণে সেপ্টেম্বরেও চীনে চাহিদা কম থাকায় তেলের দাম কমেছে। চীন সেপ্টেম্বরে দৈনিক ৯ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের চেয়ে দুই শতাংশ কম। যদিও আগস্টের চেয়ে বেশি।
এএনজেড বিশ্লেষকরা জানিয়েছে, সেপ্টেম্বরে তেল আমদানিতে সাম্প্রতিক পুনরুদ্ধার হ্রাস পেয়েছে। কারণ করোনা সম্পর্কিত লকডাউনের কারণে চাহিদা কমায় স্বাধীন শোধনাকারীরা বর্ধিত কোটা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।
এদিকে পূর্বাভাসের চেয়ে চীনের জিডিপি বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
আমাদের কাগজ//টিএ




















