আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীতে এমন একজন নোংরা মানুষ ছিলেন, যিনি গত ৫০ বছর ধরে গোসল করতেন না। তার জীবনযাপন এতটাই নোংরা ছিল যে, দুর্গন্ধে আশপাশে মানুষ ঘেঁষতে পারত না। তিনি ইরানে ‘পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত।।
গত রবিবার ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে আমৌ হাজি নামের সেই ইরানি বৃদ্ধের।
ইরানি মিডিয়ার মতে, তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে একাকী জীবনযাপন করেছিলেন। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজঘাই গ্রামে বসবাস করতেন। একটি চালাঘরে থাকতেন এবং নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে ওই এলাকার লোকজন জানিয়েছেন, ৫০ বছর আগে একবার জ্বরে আক্রান্ত হন এই ব্যক্তি। সেই যে গোসল করা বন্ধ করেছিলেন আমৌ হাজি তারপর আর কখনও গায়ে-মাথায় পানি ঢালেননি।
আমাদেরকাগজ/এইচএম


















