আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে অনেক আগ্রহ ছিলো এ কথা সবারই জানা। এবার উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৪ টি ঘোড়া বিক্রি করে দিয়েছেন রাজা তৃতীয় চার্লস।
নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার থেকে কিছু ঘোড়া বিক্রি করে দেওয়া হয়।
তিনি আরো বলেন, রাজপরিবারের আস্তাবলে অনেকগুলো ঘোড়া ছিল। এতগুলো ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজা তৃতীয় চার্লসের আমলেও ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে না বলে দাবি করেছেন তিনি।
নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জুনে ডার্বিতে উপস্থিত থাকতে পারেননি তিনি। প্রাসাদে বসে টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন তার বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজন ঘোড়াপ্রেমী।
সূত্র : বিবিসি।


















