আন্তর্জািতিক ডেস্ক: চাঁদনী রাতে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় বসে আছে ‘তুষার চিতা’, এমন দৃশ্য তরুণ-বৃদ্ধ সবার কাছেই মোহনীয়। এমন দৃশ্য দেখা সত্যিই আশীর্বাদ। তবে সম্প্রতি আমেরিকান ফটোগ্রাফার কিটিয়া পাওলোস্কি হিমালয়ের প্রায় ১৮ হাজার ফুট উঁচু চূড়া থেকে এমন বিরল দৃশ্য ধারণ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিটিয়া পাওলোস্কির তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে নেপালের হিমালয়ের খুম্বু হিমবাহের 'ফ্যান্টম অ্যালি' বা 'ঘোস্ট অ্যালি' হিমবাহের উপরে বসে আছে একটি 'তুষার চিতা'। একই হিমবাহে এরকম আরেকটি ছবি তুলেছেন তিনি। কিন্তু সেটা একটু ভিন্ন। প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগে এই খুম্বু হিমবাহ উপত্যকায় জন্মগ্রহণ করেন।
যাইহোক, এমন বিরল ছবি তুলতে পারার জন্য কম কষ্ট করতে হয়নি কিটিয়াকে।
এই বিষয়ে কিটিয়া জানান, ছবিটি তোলার জন্য সব মিলিয়ে হেঁটে তাকে ১৬৫ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে।
নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিটিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ভূতের গলি হিমবাহের চূড়ায় একটি তুষার চিতা বসে রয়েছে। ৯ অক্টোবর রাতে চাঁদের ভৌতিক আলোয় ভেসে যাচ্ছিল হিমালয় চূড়া। কৃত্রিম আলো ছাড়াই দেখা যাচ্ছিল চারদিক…. সাধারণত তুষার চিতা সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত সক্রিয় থাকে। তাই এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দি করতে আমাকে ঝুঁকি নিতেই হলো।
একই হিমবাহে তুষার চিতার আরেকটি ছবি শেয়ার করে কিটিয়া লিখেছেন, ‘পৃথিবির অন্যতম নিষিদ্ধ ঘোষিত এলাকায় হেঁটে যাওয়ার পথে, প্রায় অক্সিজেনশূন্য বিরান এলাকা থেকে সবচেয়ে কঠিন ও ফলপ্রসূ ছবিটি আমি তুলেছি।’
আমাদেরকাগজ/এইচএম




















