আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ১৫ নভেম্বর দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইটে এ তথ্য জানান।
আওরঙ্গজেব বলেন, দুইদিন ধরে প্রধানমন্ত্রী অসুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার তাকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে তার পজিটিভ ফলাফল আসে। খবর জিও নিউজের।
এক টুইট পোস্টে মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।
আমাদেরকাগজ/ এএইচ


















