আন্তর্জাতিক ১৭ নভেম্বর, ২০২২ ০৪:৫৬

যেখানে ১৮ বছরের নীচে নিষিদ্ধ মোবাইল ফোন

আমাদের কাগজ ডেস্ক: ১৮ বছরের কম বয়সী শিশুরা ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন। এই বয়সীদের ফোন নিষিদ্ধ করার এমন প্রস্তাব এর আগে অনুমোদিত হয়েছিল। 

অভিভাবকের কাছে অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে শিশুদের মোবাইল ফোনের আসক্তি। সেই আসক্তি দুর করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের  মহারাষ্ট্র প্রদেশের একটি গ্রামে। এই পশ্চিম বিদর্ভ অঞ্চলের ইয়াভাতমাল জেলার একটি গ্রাম ১৮ বছরের কম বয়সীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। পুসাদ তহসিলের অধীনে বাঁশি গ্রামের গ্রামসভায় এই সিদ্ধান্ত হয়েছে। তবে এর কারণ হচ্ছে শিশুরা গেম খেলার এবং সার্ফিং ওয়েবসাইটগুলি দেখার জন্য উপযুক্ত নয়।

সেই গ্রামের পঞ্চায়েত গজানন টেলে সমস্ত অভিভাবকদেরকে এবং তাদের সন্তানদেরকে কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে। তিনি দাবি করেছেন যে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করার একটি প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছিল। সরপঞ্চের কথায়, গ্রামের স্কুলের ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত।

আমাদের কাগজ//জেডআই