আন্তর্জাতিক ডেস্ক: চীনে দেশটির সরকার উইঘুর মুসলমানদের আন্তঃজাতিগত বিয়েতে বাধ্য করছে। ওয়াশিংটন ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট (ইউএইচআরপি) এক প্রতিবেদনে বলেছে, ২০১৪ সাল থেকে এই নির্যাতন চলছে।
প্রতিবেদনটি চীনা রাষ্ট্র-চালিত মিডিয়া, নীতি নথি, সরকার-অনুমোদিত নিষেধাজ্ঞার নোটিশ এবং উইঘুর প্রবাসী নারীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খবর এএনআই-এর
ইউএইচআরপির নির্বাহী পরিচালক ওমর কানাত বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে চীনে এক ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়টি সামনে আনা হয়েছে। উইঘুর অঞ্চলে চলমান গণহত্যায় নারীদের টার্গেট করেছে চীন সরকার। উইঘুর মহিলারা প্রায়শই চীনের বন্দী শিবির এবং কারাগারে নিয়মিত যৌন সহিংসতার অভিযোগ করে। এছাড়া প্রতিবেদনে উইঘুর নারীদের জোর করে বন্ধ্যাকরণের প্রমাণ তুলে ধরা হয়েছে বলে জানান কানাত।
এ অবস্থা নিরসন এবং উইঘুর ও অন্যান্য তুর্কি নারীকে জোরপূর্বক ও প্রণোদনামূলক বিবাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউএইচআরপি।
আমাদেরকাগজ/এইচএম



















