আন্তর্জাতিক ১৮ নভেম্বর, ২০২২ ১১:১৮

হুমকির মুখে ইমরান খানের জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের জীবন হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উচ্চ আদালতের প্রধান বিচারক আমের ফারুক।

শুক্রবার ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের সড়ক অবরোধের বিষয়ে ব্যবসায়ীদের দায়ের করা রিটের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের উচ্চ আদালতের প্রধান বিচারক আমের ফারুক বলেন, ইমরান খানের জীবন হুমকির মুখে রয়েছে। তিনি (খান) পুনরায় আত্মঘাতী হামলার মুখোমুখি হতে পারেন।।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান দুই সপ্তাহ আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ করার সময় গুলিবিদ্ধ হন। তিনি পায়ে গুলিবিদ্ধ হলেও হামলায় তার দলের এক কর্মী নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হামলার দায় স্বীকার করেছে।

তবে ঘটনার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর মেজর জেনারেল নাসির ফয়সালকে দায়ী করেছেন ইমরান খান। তবে ইমরান খান দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

শুক্রবার রিটের শুনানিকালে পুলিশ আদালতে একটি গোয়েন্দা প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে ইমরান খানের ওপর আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে।


আমাদেরকাগজ/এইচএম