আন্তর্জাতিক ডেস্ক: আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রবিবার কাতারে পৌঁছেছেন সৌদিআরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে সৌদি ক্রাউন প্রিন্স দোহা সফরে এসেছেন।
কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতে রাজধানী দোহায় পৌঁছানোর পর সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদকে সংবর্ধনা দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির ডেপুটি শেখ আবদুল্লাহ বিন হামাদ আল-থানি।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং মিশর ২০১৭ সাল থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। ইসলামপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে কাতারের সম্পর্ককে উল্লেখ এসব দেশের অভিযোগ ছিল, দোহা ‘সন্ত্রাসবাদ’ সমর্থন করে। তবে দোহা সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
রাত ১০টায় উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।২৯ দিনের এই বিশ্বকাপ ফুটবলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি দোহা থেকে ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) উত্তরে আল খোর শহরের ৬০ হাজার দর্শক ধারন-ক্ষমতার আল বায়েত স্টেডিয়ামে শুরু হবে।
আমাদের কাগজ//টিএ


















