আন্তর্জাতিক ২১ নভেম্বর, ২০২২ ০৯:২৬

যে কারণে গাড়ি, ফ্রিজ কিনতে না করলো  অ্যামাজনের প্রতিষ্ঠাতা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস বিনা প্রয়োজনে অর্থব্যয় থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন অর্থনৈতিক মন্দা সম্পর্কে সতর্ক করার পাশাপাশি মার্কিন নাগরিকদের অতিরিক্ত খরচ না করে, প্রয়োজনীয় টাকা হাতে রাখার পরামর্শ দেন তিনি।

সিএনএনের সাক্ষাৎকারে বেজোস বলেছেন, ‘যদি আপনি বড় পর্দার একটি টিভি কেনার চিন্তা করে থাকেন, আপনারা হয়ত অপেক্ষা করতে চাইবেন, টাকা হাতে রাখুন, দেখুন কি হয়। নতুন গাড়ি, রেফ্রিজারেটর বা যা কিছুই হোক সবকিছুর ক্ষেত্রে এটি খাটে। শুধুমাত্র কিছু ঝুঁকি ঝেড়ে ফেলুন।’

বেজোস আরও বলেছেন,টেবিল থেকে কিছু ঝুঁকি কমিয়ে ফেলুন। হাতে কিছু নগদ অর্থ রাখুন…যদি আমরা আরও অর্থনৈতিক সমস্যায় পড়ি তাহলে, শুধুমাত্র অল্প ঝুঁকি কমালেই ছোট ব্যবসায় এটি বড় ব্যবধান গড়ে দেবে। আপনাদের কিছুটা হিসাব-নিকাশ করে চলতে হবে।’

বেজোসের মতে, বর্তমানে আন্তর্জাতিক অর্থনীতি যেদিকে যাচ্ছে, তাতে কোনোকিছুই ঠিক বলে মনে হচ্ছে না। অর্থনীতির ক্রমবর্ধমান অবনতির উদাহরণ হিসেবে তিনি সাম্প্রতিক সময়ে টুইটার, ফেসবুকসহ বড় বড় কোম্পানিগুলো থেকে ব্যাপকহারে কর্মীছাঁটাইয়ের কথা উল্লেখ করেন।

অ্যামাজন প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩ লাখ কোটি। করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশ্বজুড়ে খাদ্যসংকট ও বাণিজ্য ঘাটতি দেখা দেওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন দেশ।

 

আমাদের কাগজ//টিএ