আন্তর্জাতিক ২২ নভেম্বর, ২০২২ ১০:৩৬

চীনের কারখানায় আগুনে ৩৬ জনের মৃত্যু

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর)  বিকেলে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 

আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬৩ গাড়ি কাজ করে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।  

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মোট ৩৬ জনের মৃত্যুর খবর জানায়। আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুজন এখনও নিখোঁজ রয়েছেন জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এর ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়।

 

আমাদের কগজ//টিএ