আন্তর্জাতিক ২৩ নভেম্বর, ২০২২ ০৪:৩০

একা পেয়ে পুরুষের সাথে যা করল চার তরুণী

আমাদের কাগজ ডেস্ক: কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এক বিবাহিত পুরুষ। হটাৎ সাদা একটি গাড়িতে এসে তাকে অপহরণ করে গহীন জঙ্গলে নিয়ে যায় চার জন তরুণী। এরপর সেই পুরুষের চোখ কাপর দিয়ে বেঁধে গনধর্ষন করা হয়। এমনই অভিযোগ তুলেছেন ভারতের পাঞ্জাবের জলন্ধরের এক শ্রমিক।

অভিযোগকারী ব্যক্তি চামড়ার কারখানায় কাজ করেন। তাকে মাদকাসক্ত করে এই কাজ করা হয় বলে তার অভিযোগ। এরপর সেই জঙ্গলেই নাকি তাকে ফেলে দিয়ে চলে যায় চার তরুণী। ঘটনায় তিনি পুলিশে অভিযোগ জানাননি। তবে স্থানীয় মিডিয়ার কাছে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই আবহে এই ঘটনা নিয়ে শোরগোল চলছে।

অভিযোগকারী জানান, তিনি বিবাহিত এবং একাধিক সন্তানের বাবা। তার কথায়, সোমবার রাতে ঘটনাটি ঘটে। একটি সাদা গাড়িতে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে যায় চার তরুণী। নির্যাতিত ব্যক্তির দাবি, তার চোখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল চারজন। এদিকে অভিযোগ দায়ের না হলেও পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ গোটা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

অভিযোগকারী আরও জানান, সোমবার তিনি কাজ থেকে ফিরছিলেন কপুরথালা রোড দিয়ে। সেই সময় হঠাৎই তার সামনে একটি সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। ভেতরে ছিল চার তরুণী। তাকে একটি ঠিকানা জিজ্ঞেস করে চার তরুণী। তবে তিনি পরে বুঝতে পারেন, ঠিকানা জিজ্ঞাসা করা শুধুমাত্র অজুহাতে ছিল। ওই ব্যক্তিকে ডেকে এনে তার চোখে কিছু একটা স্প্রে করে দেয় তরুণীরা। এরপরই জোর করে সেই ব্যক্তিকে গাড়িতে তুলে নেয় তরুণীরা। গাড়িতে থাকা সকল তরুণী মদ্যপ অবস্থায় ছিল। তরুণীরা ওই ব্যক্তিকে জোর করে মদ খাওয়ায় বলেও দাবি তার। সূত্র: হিন্দুস্তান টাইমস

আমাদের কাগজ//জেডআই