আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৯ জন।রবিবার (২৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ১৬৪ জন।
দক্ষিণ কোরিয়ায় একদিনে শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৫২ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো দুই কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৪৮৮ জন এবং মৃত বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ৩৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় ৪১ জন, তাইওয়ানে ২৯ জন, অস্ট্রেলিয়ায় ১০ জন, চিলিতে ২৫ জন, পোল্যান্ডে আটজন, ফিলিপাইনে ২৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আটজন। এ সময়ে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৩৬ জন। এ নিয়ে করোনায় শনাক্ত বেড়ে দাঁড়ালো ১০ কোটি চার লাখ ৫৮ হাজার ৯৮৯ জন। ব্রাজিলে ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু এবং ১৮ হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
আমাদের কাগজ//টিএ




















