আন্তর্জাতিক ১ ডিসেম্বর, ২০২২ ১০:৫৪

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১০১২ জনের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১১৪ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪১৯ জন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৬১৬ জনে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯৬ জন ও মারা গেছেন ২১০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ৬৪৪ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ১৬৬ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০৬। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬ লাখ ২৫ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৩৬ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৮৭২ জন। তবে সর্বশেষ ২৪ গণ্টায় দেশটিতে মৃত্যু ও রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৮৫ জনে। করোনায় দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।


আমাদের কাগজ//টিএ