বিনোদন ডেস্ক: পাকিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৩০ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খাইবার পাখতুনওয়া পুলিশের উপকমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। বাকি ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। মূলত খনির ভেতরে গ্যাসের স্পার্কের কারণে বিস্ফোরণটি ঘটেছে।
আদনান ফরিদ জানান,রকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী।
কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্থানীয় সরকার কর্মকর্তারা। পাকিস্তানের খনি ও খনিজ বিভাগের উপদেষ্টা মোহাম্মদ আরিফ বলেছেন, এ ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
আমাদের কাগজ//টিএ


















