বাংলাদেশ-পাকিস্তানকে কড়া নজরে রাখতে সীমান্তে ক্যামেরা বসাবে ভারত
প্রতীকী ছবি
আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে ক্যামেরা বসাতে যাচ্ছে ভারত। এতে প্রকল্পটির জন্য ৩০ কোটি রুপি বরাদ্দ করেছে।সীমান্তে আরও নজরদারি বাড়ানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। বুধবার (৩০ নভেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান পরিচালক পঙ্কজ কুমার সিং এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ অবস্থায় সিসি ক্যামেরা বসানোর বিকল্প নেই। এরই মধ্যে ওই ক্যামেরা বসাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ কোটি রুপি বরাদ্দ করেছে।
বিএসএফ প্রধান বলেন, সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য নজরদারি যন্ত্র সীমান্তের অগ্রবর্তী এলাকায় বসানো হবে। কোন কোন এলাকায় ক্যামেরা বসবে, তা ঠিক করা হচ্ছে।
পঙ্কজ কুমার সিং বলেন, এখন ফাইভ-জি প্রযুক্তি চলে এসেছে। অপরাধের চরিত্রও বদলাচ্ছে। সীমান্ত এলাকায় সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে সব নিরাপত্তারক্ষী বাহিনী নজর দিচ্ছে। এটা আর এক বড় চ্যালেঞ্জ।
জানা যায়, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে প্রায় সাড়ে ৫ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতার ফলে ভারত প্রজাতন্ত্র ও ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের বিকাশ ঘটে। তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়।
তার মধ্যে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষ নিয়ে মিত্রবাহিনী হিসেবে ডিসেম্বরের বা স্বাধীনতার শেষ কিছুদিন যুদ্ধে অংশগ্রহণ করে।তাছাড়া ভারত বাংলাদেশ -পাকিস্তান যুদ্ধে, ভারতে চলে যাওয়া বাংলাদেশের শরনার্থীদের জন্য শরনার্থী শিবির করাসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে।মূলত ভারত- পাকিস্তানের সবগুলো যুদ্ধের মূল কারণ কাশ্মীরকে কেন্দ্র করে। এ যুদ্ধ ১৭ দিন অব্যাহত ছিল।
ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে ৩ হাজার ৩২৩ কিলোমিটার। ভারত নিয়ন্ত্রিত জুম্মকাশ্মীরে সঙ্গে রয়েছে ১ হাজার ২২৫ কিলোমিটার এর মাঝেই রয়েছে এল ও সি, যা কিনা ৭৪০ মিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। রাজস্থানের সঙ্গে পাকসীমান্ত রয়েছে ১ হাজার ৩৭ কিলোমিটার, পাঞ্জাবের সঙ্গে রয়েছে ৫৫৩ এবং ৫০৮ কিলোমিটার সীমান্ত রয়েছে দেশটির গুজরাট রাজ্যের সঙ্গে। ভারতের গণমাধ্যমের দাবি, দীর্ঘ সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত থাকলেও মূলত ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা ৭৪০ কিলোমিটার এলাকার মধ্যে।
সীমান্তে পাকিস্তানের নজরদারির ড্রোন একটা বড় সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আমাদের কাগজ/এম টি