আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২২ ০১:৫৯

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে ৩ জন নিহত

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার  (৩ ডিসেম্বর)।

হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, বুথ সদস্য দেব কুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না ও দেব কুমার মান্না সম্পর্কে দুই ভাই। এছাড়াও বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মেদিনীপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে আরও তদন্ত চলছে।’ তিনি আরও বলেছেন, ‘আঘাতটি এতই শক্তিশালী ছিল যে, এ ঘটনায় একটি খড়ের চালের ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।’

শনিবার সকাল থেকে নারুয়াবিলা গ্রাম থমথমে অবস্থায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ক্ষমতাধর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলের ওই নেতার বাড়িতেও বোমা তৈরি হচ্ছিল।’ তিনি রাজ্যে কেবল বোমা তৈরির ‘শিল্প’ বিকশিত হয়েছে উল্লেখ করে বলেন, ‘রাজ্যে কেবল বোমা তৈরির শিল্প বিকশিত হয়েছে।’ তবে বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কোনো প্রমাণাদি ছাড়াই তৃণমূলকে দোষারোপ করা বিরোধীদের জন্য সহজ।’ 

আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আমাদের কগজ//টিএ