আন্তর্জাতিক ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১৪

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখল নিবে ভারত: জয়শংকর

ডেস্ক রিপোর্ট।। 

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজেদের অংশ দাবি করলো ভারত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীরেও ভারতের শাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়ম জয়শঙ্কর।

এসময় জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে আবারো দাবি করেন তিনি।

এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিষয়ে একই অবস্থান জানান।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে এ ইস্যুতে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার চেষ্টা করে আসছে পাকিস্তান। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক করার কথা রয়েছে।