আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৫১ হাজার ৭৬৮ জনে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেনচার লাখ ৮২ হাজার ৩৪৭ জন । আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সাত শতাধিক। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৪০ জনে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৩ জন। প্রাণহানি হয়েছে ২১১ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ৭৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫০ হাজার ৮১৯ জন মারা গেছেন।
তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৪৮ জন। মারা গেছেন ২৫৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১১ লাখ ৮ হাজার ৬২৮ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আমাদের কাগজ//টিএ


















