আন্তর্জাতিক ৯ ডিসেম্বর, ২০২২ ০৩:৫১

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স কমল ১ বছর! 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আন্তর্জাতিকভাবে সদ্যজাত শিশুর বয়স শূন্য থেকে গণনা শুরু হয়, ওই শিশুর পরবর্তী জন্মদিনে তার বয়স হয় ১ বছর, তার পরবর্তী জন্মদিনে ২ বছর, এভাবে বাড়তে থাকে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দেশটির নাগরিকদের বয়স গণনা পদ্ধতি সংশোধনের একটি বিলে অনুমোদন দিয়েছেন।

জানা যায়, দেশটিতে জন্ম নেওয়ার পরপরই শিশুর বয়স ১ বছর ধরার নিয়মের ইতি ঘটবে আর এতে দেশটির নাগরিকের বয়স এক বছর কমে যাবে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পাস হওয়া বিলটি দেশটিতে বহুদিন ধরে ব্যবহৃত ‘কোরিয়ান বয়স গণনা’ পদ্ধতিকে বাতিল করে দেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ‘কোরিয়ান বয়স গণনা’ পদ্ধতিতে কারও কারও বয়স আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির বয়সের তুলনায় ১ বা ২ বছর বেশি হতো।

চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইয়ুন সুক ইয়ল বয়স গণনা পদ্ধতি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটিতে আগামী জুন থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে বয়স গণনার এ পদক্ষেপটি কার্যকর হতে যাচ্ছে।

আমাদের কাগজ/এম টি