আমাদের কাগজ ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৫ জন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৯ হাজার ৯৪৯ জনে এবং ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ১৭৩ জনে।
তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৫০০ জন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে আরও জানা গেছে, ফ্রান্সে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৭২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৮৭০ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আমাদের কাগজ/এম টি


















