আন্তর্জাতিক ১৬ ডিসেম্বর, ২০২২ ০৩:৩৬

ফ্রান্সে অগ্নিকাণ্ড শিশুসহ হতাহতের সংখ্যা ১০, মৃত্যু আরও ১০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে পাঁচই শিশু বলে জানা গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ইউরোপের দেশটির  লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।

তথ্য অনুযায়ী, আগুন লাগে একটি সাত তলা ভবনে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের দু’জন কর্মী।

তবে কিভাবে আগুন লাগল এবং আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা ফরাসি সংবাদমাধ্যম বিএমএফ টিভিকে বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তাদের কথা চিন্তা করে আমি কান্না করছি।’

আরেকজন বাসিন্দা জানিয়েছেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে ১০০ মিটার দূরে থাকেন তিনি। আগুন লাগার পর মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেছেন, ‘আমরা চিৎকার শুনতে পাই, শিশুরা কান্না করছিল। আমরা যখন জানালা খুলি তখন দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত আমরা নিচে নেমে যাই।’

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য প্রতিবেশীরা সিঁড়ি নিয়ে আসেন এবং দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান 

আমাদের কাগজ/এম টি