আন্তর্জাতিক ডেস্ক : লাখ লাখ লিটারের পানিতে প্রায় দেড় হাজার বিদেশি মাছের বাড়ি হয়ে ওঠা জার্মানির বার্লিনের বিখ্যাত মুক্তভাবে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পরেই ঘটনাস্থলে জরুরি বিভাগের অন্তত ১০০ কর্মী ওই ঘটনাস্থলে হাজির হয়। বার্লিনের পুলিশ টুইট বার্তায় জানিয়েছে, “ এই ঘটনায় অবিশ্বাস্য ক্ষতি হয়েছে। এছাড়া ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।”
ভিডিও ফুটেজে পানিশূন্য ট্যাংক, পানিভর্তি লবি ও ওই জায়গার আশেপাশে সর্বত্র ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। রিপোর্ট, একটি র্যাডিসন ব্লু হোটেল, একটি জাদুঘর, বহু দোকানপাট ও রেস্তোরাঁর ঠিকানা বার্লিনের ব্যবসা ও অবকাশযাপন কেন্দ্র ‘অ্যাকুয়াডোম’ নামের ওই সিলিন্ডার অ্যাকুরিয়ামটি ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের মাঝখানে বসানো ছিল।
ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের ওয়েবসাইটের তথ্য বলা হয়েছে, এই ১৪ মিটার (৪৫ ফুট) লম্বা অ্যাকুরিয়ামটি বিশ্বের বৃহত্তম মুক্তভাবে দাঁড়ানো সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম। এতে ১০ লাখ লিটারেরও বেশি পানি ছিল।
অ্যাকুরিয়ামটি ফেটে পড়ায় কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়। এ কারণে কমপ্লেক্স সংলগ্ন বার্লিনের একটি গুরুত্বপূর্ণ সড়ক যা আলেকসান্ডাপ্লাৎস থেকে ব্রান্ডেনবুর্গ গেটের দিকে গিয়েছে তা বন্ধ করে দেয় জরুরি বিভাগ।
আমাদেরকাগজ/ এইচকে





















