আন্তর্জাতিক ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:০০

ভূমিধসে নাকাল মালয়েশিয়া নিহতের সংখ্যা বেড়ে ১৯

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৩ জনকে উদ্ধার করলেও এখনো ২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার পর থেকে ৪০০ উদ্ধারকর্মী কাজ শুরু করেন। 

স্থানীয় সরকার ও উন্নয়ন মন্ত্রণিালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে ভূমিধসের ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার দুপুর ৩ টা পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে এবং ১৯ জন এখনও নিখোঁজ রয়েছে। কাদা ও ধ্বংসাবশেষ থেকে কয়েক ডজন আহত মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগের বরাতে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মোট ৯২ জন এই ভূমিধসের কবলে পড়েন। তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে বিভাগটি জানিয়েছে।

দমকল ও উদ্ধার বিভাগ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু ও ১০ জন নারী রয়েছেন। 

মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে এর আগেও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন উজাড় ও পাহাড় কাটার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।

আমাদের কাগজ/এম টি