ঘন কুয়াশায় ঢাকাগামী দুই বিমানের কলকাতা অবতরণ
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারলো না দুবাই ও মাসকট থেকে আগত দুই বিমান। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় হবে খবর পাওয়া গেছে।
জানা যায়, দুবাই থেকে ঢাকাগামী বিমান ইউ এস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২, বিমানটি রোববার সকালে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে এবং মাসকাট থেকে ঢাকাগামী সালাম এয়ারলাইন্সের ফ্লাইট ওভি-৩৯৭, বিমানটি ১৭৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু কলকাতা বিমানবন্দরে ইমারজেন্সি অবতরণ করে।
আরও জানা গেছে, জ্বালানি স্বল্পতার কারণেই দীর্ঘক্ষণ বাংলাদেশের আকাশে তাদের উড়িয়ে রাখার ঝুঁকি না নিয়ে পাঠিয়ে দেওয়া হয় কাছাকাছি কলকাতা বিমানবন্দরে।
এ বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর পুনরায় জ্বালানি ভরে প্রায় দুই ঘণ্টার বেশি সময় যাত্রীসহ বিমান দুটি কলকাতা বিমানবন্দরের ট্যাক্সি বেতে অপেক্ষা করার পর ফের উড়ে যায় ঢাকার উদ্দেশে।
প্রসঙ্গত, সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। ঘন কুয়াশায় কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। যদিও আগে থেকেই শীত জেঁকে বসেছে গ্রামাঞ্চলে। তবে দেরিতে হলেও ডিসেম্বর মাসের শেষভাগে কলকারখানা, ইটপাথর আর দূষণের নগরী ঢাকাতেও শীতের প্রকাশ ঘটল।
আমাদের কাগজ/এম টি