আন্তর্জাতিক ১৯ ডিসেম্বর, ২০২২ ০৩:৫৪

টরন্টোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কানাডার টরন্টো নগরীতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলির সময় সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু ঘটেছে বলে পুলিশ প্রধান জিম ম্যাকসুইন জানিয়েছেন। কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, ‘একবার যখন অফিসাররা সেখানে পৌঁছান তখন তাদের সঙ্গে দেখা হয়েছিল ... একটি ভয়ঙ্কর দৃশ্য যেখানে অনেক ব্যক্তি নিহত হয়েছিল।’হামলার উদ্দেশ্য তদন্ত করছে পুলিশ। হামলার শিকার এবং পুরুষ সন্দেহভাজনের মধ্যে কোন সংযোগ ছিল কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি একাই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

টরন্টো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে শহরতলিতে ভন শহরে অবস্থিত বিল্ডিংয়ের বিভিন্ন অ্যাপার্টমেন্টে ক্ষতিগ্রস্তদের পাওয়া গেছে। হামলার পর দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত ছিল।

প্রসঙ্গত,কানাডায় সম্প্রতি বন্দুক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সম্প্রতি হ্যান্ডগান নিষিদ্ধ করার আইন প্রণয়ন করতে প্ররোচিত করা হচ্ছে।

কানাডায় সবচেয়ে ভায়বহ বন্দুক হামলার ঘটনা ঘটে ২০২০ সালের এপ্রিলে। পুলিশ সদস্যের ছদ্মবেশে এক বন্দুকধারী পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কটিয়াতে ২২ জনকে হত্যা করেছিল।


আমাদের কাগজ /এম টি