আন্তর্জাতিক ২৫ ডিসেম্বর, ২০২২ ১১:৪৫

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কাগজ কাগজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭৮৩ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় পৌনে ছয়শো। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে লক্ষাধিক।রবিবার (২৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৩৯ জন।

একইসময়ে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩২ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯২১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৭০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


আমাদের কাগজ/এমটি