আন্তর্জাতিক ২৫ ডিসেম্বর, ২০২২ ০৪:০৬

স্বর্ণের খনিতে ধস, আটকা ১৮ শ্রমিক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিনজিয়ান প্রদেশের একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় ১৮ শ্রমিক আটকে পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাজাখিস্তানের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইইনিং কাউন্টির খনিতে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনার সময় খনিতে ৪০ জন শ্রমিক খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন। এমন সময় ধস শুরু হলে ভেতরে আটকা পড়ে শ্রমিকরা। পরে উদ্ধারকর্মীরা ২২ জনকে উদ্ধার করলেও এখনও ভেতরে ১৮ জন আটকা রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

সম্প্রতি গণমাধ্যমের তৎপরতার কারণে খনির নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে কমে এসেছে দুর্ঘটনার হার।

প্রসঙ্গত, চীন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। দেশটি টানা ১০ বছর স্বর্ণ উত্তোলনে শীর্ষ স্থান ধরে রেখেছে। গত বছর দেশটি ৩৭০ টন স্বর্ণ উত্তোলন করেছে।


আমাদের কাগজ/এম টি