আন্তর্জাতিক ২৬ ডিসেম্বর, ২০২২ ০১:০৩

পাকিস্তানের বালুচিস্তানে গ্রেনেড হামলায় ৬ সেনা নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ খ্রিস্টধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে পাকিস্তানের বালুচিস্তানের সেনা টহলের সময় বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৫ জন।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন।

এ ঘটনায় তিন পুলিশকর্মীসহ আটজন জখম হয়েছেন। এ হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও চারজন জখম হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। 

আমাদের কাগজ/এম টি