আমাদের কাগজ ডেস্কঃ স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজে সহিংস এ হামলার ঘটনা ঘটে। চিহুয়াহুয়া রাজ্যের কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি। এই হামলায় আরও ১৩ জন আহত হওয়ার পাশাপাশি অন্তত ২৪ জন বন্দি পালিয়ে গেছে।
এছাড়া ওই একই শহরে পৃথক আরেক সশস্ত্র আগ্রাসনে আরও দু’জন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, রোববার (১ জানুয়ারি) কারাগারে হওয়া সশস্ত্র হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মী এবং চারজন বন্দি ছিলেন। এছাড়া হামলায় অন্য আরও ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।
কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রসিকিউটর বলছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে হামলা চালায়।
এর কয়েক মিনিট আগে, কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর কাছাকাছি স্থানে হামলার কথা জানিয়েছিল। সেখানে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়।
এছাড়া শহরের অন্য অংশে একইদিন আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটিকেও কর্তৃপক্ষ সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, গত আগস্টে মেক্সিকো সরকার জুয়ারেজ কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই মাদক কার্টেলের সদস্যদের মধ্যে সংঘর্ষ-দাঙ্গায় ১১ জন নিহত হয়। এরপর দেশটির সরকার জুয়ারেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকশ সেনাসদস্য পাঠায় শহরটিতে।


















