আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অবশেষে কমল স্বর্ণের দাম। এর আগের কার্যদিবসে ছিল ১৯২৯ ডলার। মাসিক হিসাবে তা ৮ মাসের মধ্যে সর্বাধিক মূল্য ছিল।
মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯০৪ ডলার ৮৭ সেন্টে। সোমবার যার দর ছিল ১৯১৮ ডলার ৬৬ সেন্ট।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (এক আউন্স=২৮ দশমিক ৩৫ গ্রাম) দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৯০৪ ডলার ৮৭ সেন্ট; আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৯০৯ ডলার ৯০ সেন্ট।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি থেকে লাগামহীনভাবে ডলারের মূল্যমান বৃদ্ধির প্রভাব পড়েছিল স্বর্ণের বাজারেও। ফলে মহামূল্যবান ও আকর্ষণীয় এই ধাতুটির দামও ছিল চড়া।
২০২২ সালের সেপ্টেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের বিপরীতে সুদের হার বাড়ানো নির্দেশ দেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। সেই নীতিরই সুফল এখন পাওয়া যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন বিশ্লেষকরা।
এদিকে, দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বেড়েছে স্বর্ণ কেনার হারও। গতকালই যুক্তরাষ্ট্রের স্বর্ণ কেনা-বেচা সংক্রান্ত সুচকের উন্নতি হয়েছে দশমিক ২ শতাংশ।
আমাদেরকাগজ/এইচএম




















