আমাদের কাগজ ডেস্কঃ আর্মেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ সেনার মৃত্যু ও সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে দেশটির গেঘারকুনিক প্রদেশের আজাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।
ধারণা করা হচ্ছে, সেনারা চুলার জ্বালানিতে পেট্রোল ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত। তবে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
অগ্নিকাণ্ডেরে ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এরইমধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি সেনাদলের দায়িত্বে থাকা জেনারেল ভাগ্রাম গ্রিগরিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশটির রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র : এবিসিনিউজ
আমাদের কাগজ/এমটি




















