আন্তর্জাতিক ২৬ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫

জার্মানিতে ট্রেনে ছুরিকাঘাত,মৃত্যু ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে বুধবার (২৫ জানুয়ারি) ছুরি হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। ডেনমার্ক সীমান্তের কাছে শ্লেসউইগ হলস্টাইনে এ ঘটনা ঘটে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।  অন্যদিকে, ফেডারেল পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভিতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে। বুধবার(২৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার সময় এ ঘটনা ঘটে। 

আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।

সূত্র:ভয়েস ভেলে, নিউ ইয়র্ক টাইম 


আমাদের কাগজ/এমটি