আমাদের কাগজ ডেস্কঃ সব দম্পতি তার প্রিয় সন্তানের নাম আগে থেকেই বাছাই করে রাখেন এটি যেমন সত্য।তেমনি ছেলে হোক কিংবা মেয়ে নাম নিয়ে যাতে সংশয় পড়তে না হয়, তাই নিজেদের পরিকল্পনা অনুযায়ী একটু ভিন্ন নামে সন্তানকে ভূষিত করতে চান সব বাবা মা। তবে সম্প্রতি ছেলের তেমনই এক অভিনব নাম রেখে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এক ব্যক্তি। নাম তার ওমার এশা। যিনি পেশায় একজন গায়ক।
জানা যায়, জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ওমার। আর তার স্ত্রী বাংলাদেশি নাগরিক। তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। এতেই নেটদুনিয়াতে হাস্যরসে ফেটে পরেছেন এই দম্পতি। ছেলের এই অভিনব নাম রেখে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এরই মধ্যে।
আরও জানা যায়, পোশাকি নাম ইব্রাহিম হলেও ‘ইন্ডিয়া’ নামেই সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে সে। তবে এমন নাম রাখার পিছনে শুধু দুই দেশের যোগ নয়, রয়েছে আরো এক গূঢ় এক মজার ঘটনা।
ওমার বলেন, জন্মের পর থেকে আর পাঁচটা অভিভাবকের মতো ছেলেকে আমাদের দুই জনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গিয়েছে সে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে এই ভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মাঝখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে। শুধু তাই নয়, ওমার সব নতুন অভিভাবকদের উদ্দেশে বলেন, আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। ভবিষ্যতে এমন ভুল করার আগে দুইবার ভাববেন।
এতে বোঝাই যাচ্ছে ওমারের রসবোধ কতটা মলিন যা সুনাম কুড়িয়েছেন নেটজগতে। অনেকের বেশ মনে ধরেছে বিষয়টি। যে কারণে নিমেষে ছড়িয়ে পড়েছে তার এই পোস্ট।

সূত্র: আনন্দবাজার
আমাদের কাগজ/এমটি




















