আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারে মসজিদে জোহরের নামাজের সময় এক আত্মঘাতী ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত এবং ৯০ জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত (৩০ জানুয়ারি) স্থানীয় সময় আনুমানিক দেড়টার দিকে এ বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। খবর ডন ও জিও নিউজ।
এদিকে পুলিশ কর্মকর্তা সিকান্দার খানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসজিদে যোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অসংখ্যক মানুষ জড়ো হয়েছিলো। হঠাত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের একটি অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়ে ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০ মুসল্লি আহত হয়েছেন। তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।
আমাদের কাগজ/এমটি




















