আন্তর্জাতিক ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৬

পাকিস্তানে সুরঙ্গ পথে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত ১৭

সংগ্রহীত

সংগ্রহীত

​​​​​​ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের যাত্রীবাহী বাসের সাথে দ্রুতগামী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে, নারী ও শিশু সহ ১৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমা অঞ্চলের খাইবার পাখতুনখোয়ার প্রদেশের কোহাট জেলার সুরঙ্গ পথে এই অপরিকল্পিত দুর্ঘটনাটি  ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, হতাহতের পর তারা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং শেষ খবর অনুযায়ী ১৭ জন নিহতের খবর পাওয়া যায়৷ 

এর আগে, রবিবার বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুটির সাথে ধাক্কা লেগে সেতু থেকে নিচে পড়ে ৪০ জন নিহতের ঘটনা ঘটে। 

আমাদের কাগজ/এমটি