আন্তর্জাতিক ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১২

তুরস্ককে সহায়তার ঘোষণা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। যাদের নিজেদেরই মানবিক সাহাজ্য প্রয়োজন তারাই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া তুরস্ককে সহায়তার ঘোষণা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ ঘোষণা দেন। তিনি বলেছেন, আমরা তুরস্কে সহযোগিতা পাঠাতে প্রস্তুত।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় তীব্র মাত্রার ভূমিকম্পে ক্ষতি হয়েছে ব্যাপক। বহু দেশ ও আন্তর্জাতিক সংগঠন দেশ দুটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে। তাদের মধ্যে অন্যতম ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় তুরস্ককে সহায়তার ঘোষণা দেন। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে আমার শোক জানিয়েছি। নিহত-আহত-আক্রান্তদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রয়েছে। সব আক্রান্তের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তুর্কি জনগণের পাশে থাকতে চাই। দুর্যোগ কাটিয়ে উঠতে যেকোনো সহযোগিতায় আমরা প্রস্তুত।

আমাদেরকাগজ/এইচএম