আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩১

ভূমিকম্পের সুযোগ নিয়ে কারাগার থেকে পালালো ২০ আইএস জঙ্গি  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ভূমিকম্পের সুযোগ নিয়ে কারাগার থেকে লাপাত্তা ২০ কারাবন্দী । ঘটনাটি ঘটে তুরস্কের ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে।এএফপির বরাতে জানিয়েছে আল জাজিরা। জানা যায়, সিরিয়ার রাজো শহরের কারাগারে প্রায় দুই হাজার বন্দী রয়েছে। যাদের মধ্যে এক হাজার ৩০০ জনের মতো আইএসআইএল (আইএস) যোদ্ধা বলে ধারণা করা হয়। এছাড়া কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে। যেটি তুর্কি সীমান্তের কাছে অবস্থিত।  

কারাগার কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প আঘাত হানার পর রাজো এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কারাবন্দিরা বিদ্রোহ শুরু করে এবং কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় ২০ জন বন্দী পালিয়ে গেছে… যাদের (আইএস) জঙ্গি বলে মনে করা হয়।

উল্লেখ্য, সোমবারের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় সোমবার তিনটি ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছেন। আরও হাজার হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তুপে আটকে পড়াদের সন্ধানে বিভিন্ন অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। দুর্যোগে বিশ্বের পাশে দাঁড়ানো তুরস্কই আজ সাহায্যপ্রার্থী 

আমাদের কাগজ/এমটি