আন্তর্জাতিক ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৩৪

শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ ফুট সরে গেছে তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় একের পর এক লাশের খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা। এমন অবস্থায় নতুন তথ্য দিয়েছে ইতালির ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক কার্লো ডগলিয়োনি।

হোল্ডসওয়ার্থের মতে, তুরস্কে ৭.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে। যার ফলে ভৌগোলিক অবস্থান থেকে তুরস্ক প্রায় ২০ ফুট দূরে সরে গেছে।

অধ্যাপক কার্লো ডগলিয়োনির দাবি,শক্তিশালী এ ভূমিকম্পের কারণে তুরস্ক তার আগের ভৌগোলিক অবস্থান থেকে প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে।

এদিকে ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল জিওলজির অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেইলকে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান বদলের সম্ভাবনা স্বাভাবিক। তার কথায়, ৬.৫ থেকে ৬.৯ তীব্রতার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়। তবে তার থেকে বড় মাপের কোনো কম্পনে ১০-১৫ মিটার সরে যেতে পারে প্লেটগুলি।

উল্লেখ্য, গত সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আমাদেরকাগজ/এইচএম