আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।
শায়খ ড. সৌদ আল শুরাইম মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন। ২০২২ সালের শেষদিকে শায়খ ড. সৌদ আল শুরাইম পদত্যাগ করেন বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
আমাদেরকাগজ/এইচএম


















