আন্তর্জাতিক ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৮

কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’ গুলি করে ভূপাতিত !

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’ দেখা দেখা মিলেছে বলে খবর জানা গেছে। যদিও বস্তুটি ভাসমান থাকলেও পরে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন নিয়ে যখন উত্তেজনা চলছিল তখন কানাডার আকাশে রহস্যজনক বস্তুর দেখা মিলল।রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডার ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক একটি বস্তু উড়ছিল। পরে সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান সন্দেহজনক বস্তুটিকে গুলি করে ভূপাতিত করে বলে জানা গিয়েছে।

এর আগে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক একটি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়। পরে জানা যায়, সেটি চীনা ‘নজরদারি’ বেলুন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। 

যদিও চীন জানিয়েছে, বেসামরিক কাজে ব্যবহার করা বেলুনটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।

তবে এবার আলোচনার কেন্দ্র বিন্দুতে কানাডা। আতঙ্ক বিরাজমান এখনও। কারা পাঠালেন এবং কি ভাবে আসল একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবারই মনে। 


আমাদের কাগজ/এমটি