আন্তর্জাতিক ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৪৪

মার্কিনিদের রাশিয়া ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

আজ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেপ্তার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

মস্কোর মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, 'আমেরিকানরা যারা রাশিয়ায় অবস্থান করছেন বা ভ্রমণ করেছেন তাদের অবিলম্বে দেশ ত্যাগ করা উচিত। রাশিয়ায় কারও ভ্রমণ করা উচিত নয়। অন্যায়ভাবে গ্রেফতারের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে এ ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলেও তারা জানান।

মস্কোতে মার্কিন দূতাবাস দাবি করেছে যে রাশিয়ার নিরাপত্তা বাহিনী মার্কিন নাগরিকদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করছে এবং বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে।

আমাদেরকাগজ/এইচএম