আন্তর্জাতিক ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৩

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে মানুষজন। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানায় দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।  তথ্য অনুযায়ী, এ সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পানির স্তর বাড়তে থাকায় মানুষ বাড়ির ছাদে আটকা পড়েছে, ভূমিধসে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। কয়েকটি এলাকায় মোবাইল ফোন পরিষেবাও বন্ধ ছিল।

জরুরি অবস্থা ঘোষণার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, নিউজিল্যান্ডবাসীর জন্য এটি একটি ভয়াবহ রাত গেছে, বিশেষ করে উত্তর অঞ্চলে… অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন এবং দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : আলজাজিরা

আমাদের কাগজ/এমটি